বিজেপি ও সিপিএম থেকে প্রায় ১৫৪ পরিবার তৃণমূলে যোগ
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভার অঞ্চলে তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহ-সভাপতি তথা প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে বিজেপি ও সিপিএম থেকে ১৫৪ টি পরিবার যোগ দিল তৃণমূলে।
বিজেপির বাংলা ভাগের চক্রান্তের প্রতিবাদে এবং বিজেপির সাম্প্রদায়িক হত্যার প্রতিবাদে বিজেপির দেওয়ানহাট অঞ্চল যুব মোর্চার সভাপতি পরিমল বর্মনের নেতৃত্বে বিজেপি থেকে ১৩৭ টি পরিবার ও দয়াল নন্দী অঞ্চল সিপিএমের নেতা তার নেতৃত্বে ১৭ টি সিপিএম পরিবার বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বৃহস্পতিবার তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ।

Post a Comment